সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
বিচিত্র

ছাদ ফেটে বালিশে এসে পড়ল উল্কা

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
ছাদ ফেটে বালিশে এসে পড়ল উল্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাড়িতে ঘুমিয়ে ছিলেন এক নারী। হঠাৎ বাড়ির ছাদ ভেঙে বালিশের ওপর একটি পাথরের টুকরো এসে পড়ে। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় তার মাথা। পরে জানা যায়, ওই পাথরটি আসলে উল্কা।

সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় রুথ হ্যামিলটন নামে এক নারীর সঙ্গে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, এই দুর্ঘটনার সময় ঘুমাচ্ছিলেন তিনি। কিন্তু উল্কা এসে পড়ার আওয়াজে ঘুম ভেঙে দেখেন আশপাশে ধুলো এবং ছাদ ফুটো হয়ে গেছে। এরপরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন রুথ হ্যামিলটন।

ঘুম থেকে উঠে এ কাণ্ড দেখে ভয় পেয়ে যান রুথ। কী ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন তিনি।

পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। পরে পরীক্ষা করে দেখা যায়, ওই পাথর আসলে একটি উল্কার টুকরো এবং তা কয়েক কোটি বছরের পুরনো।

এ ঘটনা নিয়ে রুথ কানাডার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, কী ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম। ভাবছিলেন পাথরটা ফেটে যাবে কি না। ভাগ্যের জোরে আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা