সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

সিসিটিভিতে ধরা পড়ল বেশি খাওয়ার দৃশ্য, অতিথিদের কাছে দাম চাইলেন দম্পতি

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
সিসিটিভিতে ধরা পড়ল বেশি খাওয়ার দৃশ্য, অতিথিদের কাছে দাম চাইলেন দম্পতি

বিয়ের পর অধিকাংশ নবদম্পতি মধুচন্দ্রিমা উপভোগ করেন। কিন্তু এই দম্পতি সেই পথে না হেঁটে আগে নিজেদের বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ চেক করতে বসেছিলেন। আর সেখানেই ধরা পড়ল বেশ কয়েকজন অতিথির বরাদ্দের চেয়ে বেশি খেয়ে ফেলার দৃশ্য। ব্যস অতিথিদের কাছে সেই খাবারের দাম চেয়ে বসলেন তারা।

বিয়েতে বেশি খাওয়া অতিথিদের হোয়াটঅ্যাপে সিসিটিভির ফুটেজের ভিডিও পাঠিয়ে বাড়তি খাবারের জন্য অর্থ দাবি করে বসেন।

মেসেজে তারা জানিয়েছেন, সিসিটিভিতে দেখা গেছে, আপনি দুই টুকরো বাড়তি কেক খেয়েছেন। কিন্তু আমরা প্রত্যেক অতিথির জন্য এক টুকরো কেক বরাদ্দ রেখেছিলাম। তাই বাড়তি কেকের দাম আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার অনুরোধ রইল।

এদিকে, এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। এভাবে অতিথিদের কাছে বাড়তি খাবারের অর্থ চাওয়ার জন্য নেটিজেনরা ওই নবদম্পতির সমালোচনা করেছেন।

এর আগে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ব্যয়বহুল কমিউনিটি সেন্টারের বিল মেটাতে না পেরে অতিথিদের বাসন মাজতে বলেছিলেন এক দম্পতি।

 

সূত্রঃ যুগান্তর