সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হিমশৈল নয়! ফাঁস হল টাইটানিক ডুবে যাওয়ার পেছনের চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
হিমশৈল নয়! ফাঁস হল টাইটানিক ডুবে যাওয়ার পেছনের চাঞ্চল্যকর তথ্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিলাশবহুল জাহাজ টাইটানিক ডুবে গিয়েছে প্রায় একশো বছরেরও বেশি সময় আগে৷আমরা সকলেই জানি যে, একটি হিমশৈলে ধাক্কা খাওয়ার ফলেই ডুবে গিয়েছিল টাইটানিক৷কিন্তু সেটাই কি আসল সত্য?

titanic-2

না৷ সম্প্রতি আইরিশ সাংবাদিক সেনান মলোনি সামনে এনেছেন আরও একটি চাঞ্চল্যকর তথ্য৷ বিগত ত্রিশ বছর টাইটানিক নিয়ে গবেষণা করেছেন তিনি৷ সেনান মলোনি জানিয়েছেন, হিমশৈল নয় টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে রয়েছে অগ্নিকাণ্ড৷জাহাজের কোল বয়লার থেকেই লেগেছিল সেই আগুন৷সম্প্রতি টাইটানিকে যে ছবি নিলাম হয়েছে সেখানেও দেখা গিয়েছে আগুনের চিহ্ন৷মলোনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কেউ চিহ্ন পরীক্ষা করে দেখেননি৷ ফলে এতদিন টাইটানিক ডুবে যাওয়ার পেছনে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে৷

titanic-3
‘টাইটানিক: দ্য নিউ এভিডেন্স’ নামের একটি তথ্যচিত্রে  মলোনি জানিয়েছেন, ১৯১২ সালে বেলফোস্ট থেকে রওনা হওয়ার পরই জাহাজের নীচের অংশে আগুন লেগেছিল৷ সেই আগুনেই জাহাজের খোলটিকে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়৷ প্রায় চার দিন পরে সেই আগুন আয়ত্তে আসে৷প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন দুর্বল করে দেয় জাহাজের খোলটিকে৷ফলে হিমশৈলে ধাক্কা লাগার পরেই ভেঙে যায় টাইটানিক।