সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

পাবনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পাবনায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনায় এক স্কুলছাত্রীকে তার প্রেমিক ও বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। গতকাল রবিবার রাতের এ ঘটনায় আজ সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ওই স্কুলছাত্রীর প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন,সদর উপজেলার চরমাধপুর গ্রামের আলামীন (১৮) ও একই গ্রামের সাগর (১৬) এবং কলাবাগান এলাকার শান্ত (১৬)।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আব্দুর রাজ্জাক আরো জানান, রবিবার বিকেলে সদর উপজেলার ওই স্কুলছাত্রীকে (১৬) তার প্রেমিক আলামীন বেড়ানোর কথা বলে শহরের কলাবাগান এলাকার মনোয়ারুল ইসলামের বাড়িতে ডেকে আনে। এ সময় ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল আলামীনের দুই বন্ধু শান্ত ও সাগর।

 

এরপর তিনজন মিলে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে অস্ত্রের মুখে তারা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে আজ সোমবার ওই স্কুলছাত্রীর বাবা আতিকুর রহমান বাদী হয়ে পাবনা সদর থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীর প্রেমিক ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে।

 

ওই স্কুলছাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আব্দুর রাজ্জাক।

সূত্র: কালের কণ্ঠ