সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

সাংবাদিক আমজাদ হোসেন শিমুলের চাচার মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক৮ মে ২০২১১ মিনিট পড়া
সাংবাদিক আমজাদ হোসেন শিমুলের চাচার মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রেসক্লাবের লাইব্রেরী সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলের চাচা মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। শনিবার( ৮ মে) এক শোক বার্তায় এ শোক প্রকাশ করে  রাজশাহী প্রেসক্লাব।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গাইবান্ধা জেলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২বছর।

স/জে