সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতে কানপুরের কাছে বুধবার একটি ট্রেনের ১৫ টি বগি লাইনচ্যুত হয়ে অনেকেই হতাহত হয়েছেন। সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দ বাজার এ খবর প্রকাশ করেছে।
শিয়ালদা যাওয়ার পথে আজমের-শিয়ালদা এক্সপ্রেসটির বগি লাইনচ্যুত হলে স্থানীয় সময় ভোর স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা তখন ঘুমোচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আচমকা এই বিপর্যয়।
এখন চলছে উদ্ধার কাজ। তবে কীভাবে বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি।

আনন্দবাজার বলছে, দুর্ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল। ট্রেন দুর্ঘটনায় আহত ৪৮, আশংকাজনক ১৬, এখন আটকে রয়েছে বহু যাত্রী। বন্ধ করা হয়েছে নয়া দিল্লি- হাওড়ার রুটে ট্রেন চলাচল। মেডিক্যাল টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।










