সদ্য প্রকাশিত
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস
জাতীয়

রাজধানীতে হোটেলে বিস্ফোরণে তিনজন আহত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২১১ মিনিট পড়া
রাজধানীতে হোটেলে বিস্ফোরণে তিনজন আহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

রাজধানীর পল্টন থানা এলাকার ভিক্টোরি হোটেলের পঞ্চমতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন আহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হোটেলটির পঞ্চম তলায় এই বিস্ফোরণ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং পুলিশ।

স্থানীয়ারা জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিক্টোরি নামের একটি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম অবস্থান করছে।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেনি এই কর্মকর্তা।

সূত্র : আমাদের সময়