সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

‘অপহৃত প্লেনের যাত্রীদের বের করে আনা হচ্ছে’

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
‘অপহৃত প্লেনের যাত্রীদের বের করে আনা হচ্ছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অপহরণের শিকার লিবিয়ার অভ্যন্তরীণ যাত্রীবাহী প্লেনের যাত্রীদের বের করে আনার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্লেনের ১১৮ আরোহীর মধ্যে প্রথম দফায় ২৫ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মুস্কাত।

 

মাল্টার প্রধানমন্ত্রীর বরাত দিয়ে অন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রথম দফায় ৮ইউ২০৯ ফ্লাইটের আরোহীদের মধ্যে নারী ও শিশুদের বের করে আনা হয়েছে। দ্বিতীয় দফায় আরো ২৫ জনকে বের করে আনার প্রক্রিয়া চলছে।

 

তবে এ বিষয়ে অপহারণকারীদের সঙ্গে কর্তৃপক্ষের কি ‘সমঝোতা’ হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

লিবিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ‘আফ্রিকিউয়া এয়ারওয়েজের’ এয়ারবাস এ-৩২০ ফ্লাইটটি দুই অপহরণকারী যাত্রীবেশে শুক্রবার (২৩ ডিসেম্বর) অপহরণ করেন। তাদের একজনের হাতে হ্যান্ডগ্রেনেড ছিল, তারা প্লেটি উড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

সূত্র: বাংলা নিউজ