সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্পের উপদেষ্টা কার্ল আইকান

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ট্রাম্পের উপদেষ্টা কার্ল আইকান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা হলেন ধনাঢ্য ব্যবসায়ী কার্ল আইকান।

 

গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী পদে ট্রাম্প ব্যবসায়ীদের বসাতে পারেন বলে ধারণা করছিল দেশটির সংবাদমাধ্যম। এক্ষেত্রে তার পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন আইকান এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ধনী কার্ল আইকান। তবে তাকে আপাতত উপদেষ্টা হিসেবেই নিযুক্তি দেওয়া হলো তাকে।

 

স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) ট্রাম্প টিমের পক্ষ থেকে বিবৃতিতে কার্লের নাম ঘোষণা করা হয়।

 

কার্লের জন্ম ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি, বর্তমানে তার বয়স ৮০ বছর।

সূত্র: বাংলা নিউজ