সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

এবার নিজ বাড়িতে মিলল রুশ কূটনীতিকের লাশ

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
এবার নিজ বাড়িতে মিলল রুশ কূটনীতিকের লাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এবার খোদ রাশিয়ার রাজধানী মস্কোয় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক কূটনীতিক। নিহত ব্যক্তির নাম পেতর পলশিকভ (৫৬)। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার মস্কোর বালাকলাভস্কি প্রসপেক্ট বহুতল ভবনের একটি ফ্ল্যাটে লাশটি পাওয়া গেছে।

কূটনীতিকের মৃত্যুর কারণ জানা যায়নি। সম্ভাব্য সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। শৌচাগারে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

রাশিয়ার রেন টিভির ফুটেজে দেখা যায়, লাশটি গাড়িতে করে নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাতিন আমেরিকার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন পলশিকভ।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে এসেছেন। তবে তিনি সরকারের কোনো বিভাগে ছিলেন না কি না জানা যায়নি। তিনি বলিভিয়ায় রাশিয়ার দূতাবাসে কর্মরত ছিলেন।

একদিন আগে তুরস্কের আংকারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন এক পুলিশ কর্মকর্তা।

সূত্র : এনটিভি