সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

তানোরে আ’লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০২০২ মিনিট পড়া
তানোরে আ’লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোর উপজেলায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সাড়ে ৮টা্য় উপজেলার গোল্লাপাড়া এলাকায় থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহীর তানোর আবদুল করিম সরকার সরকারি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণের বদলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ মাইকে বাজানো হয়। এনিয়ে স্থানীয় সাংবাদিকরা নিউজ প্রকাশ করে। পরে এঘটনায় গত বৃহস্পতিবার বিকালে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো কমিটির সদস্যদের নিয়ে মিটিং করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজকে অব্যাহতি দেয়া হয়। সেই সাথে কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক হাবিবুর রহমান সেলিকে নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়।

তবে সেই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে সংবাদ করা হয়েছে এমন ভুল তথ্যের ভিত্তিতে তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাব সরকার সাংবাদিক মিজানুর রহমান কে ফোন করে থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ডাকেন। পরে সাংবাদিক মিজানুর রহমান সেখানে উপস্থিত হলে প্রতাব সরকার তাকে বলেন, তুই আমার ভাইয়ের নামে নিউজ করেছিস কেন? এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস, হিরাসহ অনেকে তাকে মারপিট করতে থাকেন। পরে তিনি হামলার শিকার হয়ে কনো মতে সেখান থেকে দৌড়ে পাশের থানায় আশ্রয় নেন।

হামলার সময় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কারএর, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরোসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিতি ছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা থানায় উপস্থিত হয়। এ বিষযে থানায় লিখিন অভিযোগ করা হবে বলেও সাংবাদিক মিজানুর রহমান জানিয়েছেন।