সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

২৮ লাখ পপুলার ভোটে এগিয়ে হিলারি

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
২৮ লাখ পপুলার ভোটে এগিয়ে হিলারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পপুলার ভোটে (জনগণের সরাসরি ভোট) আরো এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটন। সবশেষ তথ্যে, ইলেক্টোরাল ভোটে জয়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৮ লাখ ভোটে এগিয়ে আছেন সাবেক এ ফার্স্ট লেডি।

 

২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বানে জর্জ ডব্লিউ বুশের চেয়ে আল গোর প্রায় সাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে ছিলেন। হিলারির এগিয়ে থাকার এ ভোটের সংখ্যা ওই সময়ের চেয়ে পাঁচগুণ বেশি।

 

স্থানীয় সময় গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফলাফলে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন। আর হিলারির থলিতে পড়ে ২৩২টি ইলেক্টোরাল ভোট।

সূত্র: বাংলা নিউজ