সদ্য প্রকাশিত
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ
অপরাধ ও দুর্নীতি

ডেলিভারি বয় আটক, ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিল পুলিশ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২০২ মিনিট পড়া
ডেলিভারি বয় আটক, ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিল পুলিশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন খাবার ডেলিভারি দেওয়া এক তরুণ। সেটা নজরে আসতেই গাড়ি থামিয়ে তাকে আটক করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়।

এরপর সেই গাড়িতে থাকা প্যাকেট করা খাবার ক্রেতার বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। সম্প্রতি ব্রিটিশ পুলিশের এমন আচরণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

পুলিশের মাধ্যমে খাবার পেয়ে বার্কশায়ারের ওই বাসিন্দা রীতিমতো অবাক। দরজা খুলে পুলিশকে দেখে চমকে যান তিনি। পরে বুঝতে পারেন, অনলাইনে অর্ডার করা কাবাব পৌঁছে দিতে এসেছে পুলিশ। তাদের কাছেই শোনেন ডেলিভারি বয় আটক হওয়ার খবর।

শুধু মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই নয়, ওই ডেলিভারি বয়ের কাছে গাড়ি চালানোর সঠিক কাগজপত্রও ছিল না বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় সেটি দাঁড় করায় পুলিশ।

চালকের কাছে লাইসেন্স ও বিমার কাগজ দেখতে চায় পুলিশ।  পুলিশের দাবি, সব নথিই ছিল জাল। পরে বাইক জব্দ করে ডেলিভারি বয়কে আটক করা হয়। তখন পুলিশের নজরে আসে গাড়ির মধ্যে থাকা খাবারের প্যাকেট।

ডেলিভারি বয় আটক হলেও ওই খাবারের ক্রেতা যেন বঞ্চিত না হন, সেজন্য প্যাকেটটি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তব্যরত পুলিশ। পরে পুলিশের পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই কথা জানানো হয়। পুলিশের এমন দায়িত্ব পালনের নজির দেখে অনেক নেটিজেন প্রশাংসা করেছেন।

সূত্র: কালেরকন্ঠ