সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
আন্তর্জাতিক

গুরুর পাশেই সমাহিত হলেন জয়ললিতা

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গুরুর পাশেই সমাহিত হলেন জয়ললিতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে সমাহিত করা হয়েছে।  আজ মঙ্গলবার বিকেলে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের মেরিনা বিচে চন্দন কাঠের কফিনে করে তাঁর গুরু এমজি রামচন্দ্রনের সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হয়। এর মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতা যুগের অবসান হলো।

 

রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় জয়ললিতাকে সমাহিত করার সময় জয়ললিতার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর শশীকলা নটরাজন উপস্থিত ছিলেন। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ও অভিনেত্রী রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ২২ সেপ্টেম্বর এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

আজ সারাদিন চেন্নাইয়ের গণ মিলনায়তন রাজাজি হলরুমে রাখার পর জয়ললিতার মরদেহ সেনাবাহিনীর একটি ট্রাকে করে মেরিনা বিচে নিয়ে যাওয়া হয়।তিন কিলোমিটার এই শবযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয়।

 

তামিলনাড়ুর অধিবাসীদের প্রিয় আম্মাকে শেষবারের মতো দেখার জন্য রাজাজি হলরুমে লাখ লাখ মানুষ ভিড় করে। শেষকৃত্য অনুষ্ঠানে শশীকলা নটরাজনের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীসহ অনেক শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।

সূত্র: এনটিভি