সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ভারতে আঘাত হানবে আরেকটি ঘূর্ণিঝড়

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আগামী সপ্তাহে ভারতে আঘাত হানবে আরেকটি ঘূর্ণিঝড়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাব না কাটতেই আরেকটি ঝড় হাতছানি দিচ্ছে, যা আগামী সপ্তাহে ভারতের চেন্নাইয়ে আঘাত হানতে পারে। এটি গত দুই বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

 

আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের পর এটি ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়তে পারে। যার প্রভার পড়বে চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত। যদিও এখন এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে, সেসঙ্গে গতিপথও।

 

ঝড়ের সঙ্গে তীব্র বাতাসে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রবল বৃষ্টি ঝড়িয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় এলাকা।

 

আন্দামান সাগর থেকে ঘূর্ণিঝড়টি যখন বঙ্গোপসাগরে প্রবেশ করবে মূলত তখন থেকেই এর শক্তি বাড়তে থাকবে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টির কোনো নাম দেননি আবহাওয়াবিদরা।

সূত্র: বাংলা নিউজ