সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

মোহনপুরে ডাকাতির সময় জনতার হাতে আটক ২ ডাকাত

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে ডাকাতির সময় জনতার হাতে আটক ২ ডাকাত

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে ডাকাতির চেষ্টাকালে জনতার ২ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার ভোরে মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার কেশরহাট হতে ভবানীগঞ্জ বাগমারা রাস্তায় মরগা বিল এলাকায় ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বাচ্চু রহমান (২১) একই উপজেলার গণিপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজুল রহমান (হাফিজুল) (৩৫)।

স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে,  বৃহস্পতিবার ভোরে মরগার বিলে রাজশাহী,কেশরহাট ভবানীগঞ্জ (বাগমারা) পাকা  রাস্তা দিয়ে  বিভিন্ন যানবাহন যাতায়াত করে উক্ত যানবাহনে ডাকাতের দল গাড়ী অবরোধ করে ডাকাতের চেষ্টা চালায়।

এই সময় ডাকাতদের কবলে পড়া ব্যক্তিদের ডাকচিৎকারে ও তাদের সোরগোল শুনতে পেয়ে স্থানীয় মরগা বিলে পুকুর চাষীদের পাহারাদার স্থানীয় জনতা চারিদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে ২ ডাকাতকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

স/আ