নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী থেকে প্রকাশিক সিল্কসিটিনিউজ ও দৈনিক ভোরের কাগজ এর পুঠিয়া প্রতিনিধি মইদুল ইসলাম মধুর বাবা আবদুল লতিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।


আজ রোববার দুপুর পৌনে তিনটার দিকে বাধ্যক্ষজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মধুর বড় ভাই রফিকুল ইসলাম জানান, রোববার দুপুরে বেশি অসুস্থ্য হয়ে পড়লে বাবাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে তার নামাজের জানাযা আগামিকাল সোমবার সকাল ৮ টায় অনুষ্টিত হয়ে পুঠিয়ার বন্নজয়পাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন কর্য সম্পন্ন।
সিল্কসিটিনিউজের পুঠিয়া প্রতিনিধি মইদুল ইসলাম মধুর বাবা আবদুল লতিফের মৃত্যুতে সিল্কসিটিনিউজ পরিবারের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। সিল্কসিটিনিউজের সম্পাদক রফিকুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মধুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুঠিয়ার সাংবাদিক সমাজও।
স/অ









