সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রামপুরা বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়নি।

 
রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছেন।

 
তিনি জানান, র‌্যাব-৩ এর একটি অভিযানিক দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সূত্র: বাংলা ট্রিবিউন