সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

৩৩৩ ত্রাণ চাওয়ায় কৃষককে মারপিট, চেয়ারম্যান ও সদস্যকে বরখাস্ত

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
৩৩৩ ত্রাণ চাওয়ায় কৃষককে মারপিট, চেয়ারম্যান ও সদস্যকে বরখাস্ত
চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য রেজা

লালপুর প্রতিনিধি:


কৃষককে মারপিটের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার  বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন, নাটোরের জেলা প্রশাসক । এর আগে হট লাইন ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়াকে কেন্দ্র করে লালপুরে শহিদুল ইসলামকে মারপিট করেন বরখাস্তরা।

চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য রেজা

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, নাটোরের লালপুরের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ গ্রামের প্রায় ৩০০জন করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়ে। টিভি স্কীনের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারী হটলাইন নম্বর ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চান তিনি। এর দুইদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদার ও ইউপি সদস্য রেজাকে দিয়ে তাকে ধরে এনে মারধর করেন।

এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য রেজাকে সাময়িক বহিস্কার করে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

উল্লেখ্য, নাটোরের লালপুরের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ গ্রামের প্রায় ৩শ মানুষ করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়ে। টিভি স্কীনের মাধ্যমে জানতে পেরে গত ১০এপ্রিল সরকারী হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চান তিনি। এর দুইদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন।

এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে কৃষক শহিদুলের পরিবর্তে অপর একজনের রক্তমাখা ছবিটি ভাইরাল হয়। এরপর গত ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার সহ ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম।

স/আ