সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
এবারের মৌসুমে রীতিমত উড়ছেন চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা। তার উড়তে থাকা ফর্মেই ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে পৌঁছালো চেলসি। কস্তার একমাত্র গোলে মিডলসব্রোকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা।

রিভারসাইড স্টেডিয়ামে শুরু থেকেই ছন্দে ছিল চেলসির আক্রমণভাগ। যদিও ম্যাচের একমাত্র সুযোগটি অাসে ৪১ মিনিটে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল মিডলসব্রো। ৭৮ মিনিটে নেগ্রেদো ভলি নিলেও বাঁচিয়ে দেন গোলরক্ষক।
এ নিয়ে টানা ছয় জয় পেলো চেলসি। আর মৌসুমে দশম গোল পেলেন কস্তা। একই সঙ্গে এবারের মৌসুমে ডাবল ফিগারে পৌঁছানো প্রথম তারকাও কস্তা। যেখানে বানিয়ে দেওয়া গোল রয়েছে আরও ৩টি!
এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো ব্লুজরা। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
সূত্র: বাংলা ট্রিবিউন










