সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

রবিবার ভোর ৫টার দিকে কানপুরের পুখরায়নের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেসের অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর প্রকাশ করে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।
নর্দান সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার এ খবর নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, চিকিৎসক ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেলের লাইনচ্যুত হওয়া কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
সূত্র: অনলাইন










