সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেলে সংবাদ সম্মেলনে যা বলেছেন তা চর্বিত চর্বণ ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে আজ তিনি ৪৫ মিনিট ধরে যা বলেছেন তা অন্তঃসারশূন্য।
তার এ বক্তব্য প্রমাণ করেছে তিনি জনগণের ওপর আস্থাশীল নন। তিনি এমন কিছু প্রশ্ন তুলেছেন যা আমাদের সংবিধানেই আছে।
সূত্র : রাইজিংবিডি










