সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ৭৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ৭৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

সাপাহার প্রতিনিধি:
‘বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কৃসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ৭৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্মরণ আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাপাহারের বিজ্ঞান আন্দোলন মঞ্চে সাপাহার বিদ্যানিকেতনে বিদ্যালয়ের অধ্যক্ষ মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব।

 
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী নিউ ডিগ্রী গভ: কলেজের সাবেক অধ্যাপক ইসমত এনামুল হক, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, দিঘীর হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোস্তাক আহম্মেদ প্রমূখ।

 
এ সময় বক্তারা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা করেন।

 
অনুষ্ঠানের দিত্বীয় পর্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অবিভাবক,শিক্ষক,সাংবাদিক উপস্থিত ছিলেন।
স/শ