সদ্য প্রকাশিত
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস
বিচিত্র

ঘোড়ায় চড়ে, তলোয়ার হাতে বিয়ে করতে গেলেন দুই বোন!

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
ঘোড়ায় চড়ে, তলোয়ার হাতে বিয়ে করতে গেলেন দুই বোন!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘোড়ায় চড়ে, তলোয়ার হাতে ছুটছেন দুই বোন। পুরোনো দিনের সিনেমার সঙ্গে যদি এ দৃশ্য তুলনা করা যায় তবে মনে হবে তারা হয়তো যুদ্ধ করতে যাচ্ছেন। তবে যুদ্ধ নয় তলোয়ার হাতে ঘোড়ায় চড়ে এ দুই বোন যাচ্ছেন বিয়ে করতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মধ্যপ্রদেশের খান্দোয়া এলাকার এলাকার দুই বোন সাক্ষী ও সৃষ্টির বিয়ে ছিল গত ২২ জানুয়ারি।  বিয়েতে ঘোড়ায় চড়ে, চোখে কালো চশমা, মাথায় পাগড়ির পাশাপাশি হাতে তলোয়ার নিয়ে বরের বাড়িতে হাজির হন দুই বোন।

সাধারণত রাজপুত সম্প্রদায়ের মধ্যে বর ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে বিয়ে করতে যান। তবে কনেদের এমন সাজে বিয়ে করতে যাওয়াতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষী ও সৃষ্টির বিয়ে নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।