নিজস্ব প্রতিবেদক:
এবারে রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মার্চে কলকাতার ইকো পার্কে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, আগামী মার্চে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের বার্ষিক বনভোজন কলকাতার ইকো পার্কে অনুষ্ঠিত হবে। যেহেতু এবারের বনভোজন দেশের বাইরে হচ্ছে, সেই কারনে সকলের পাসপোর্ট প্রয়োজন। সেজন্য ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের যে সকল সদস্যদের পাসপোর্ট নাই, তাদের আগামী এক মাসের মধ্যে পাসপোর্ট করে নেওয়ার জন্য বলা হয়েছে।

স/অ










