সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

জয়পুরহাটে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলীম, সম্পাদক রাশেদুজ্জামান

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
জয়পুরহাটে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলীম, সম্পাদক রাশেদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাট:
জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আবদুল আলীম মন্ডল সভাপতি, আরটিভির রাশেদুজ্জামান সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের চিলিস চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইউনিটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নতুন পরিষদ নির্বাচিত হয়।

নতুন এই পরিষদের অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনি, এবং কার্যনির্বাহী সদস্য পদে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার, এস এ টিভির জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন এবং মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদের সুজন নির্বাচিত হয়েছেন।

এর আগে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।