সদ্য প্রকাশিত
বিচিত্র

ছিপে ধরা পড়ল দানবাকৃতির মাছ!

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
ছিপে ধরা পড়ল দানবাকৃতির মাছ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্য দিনের মতোই ছিপ ফেলে মাছের আশায় বসেছিলেন এক যুবক। ভারতের হাওড়ার উলুবেড়িয়ার ওই যুবকের ছিপে গঙ্গা থেকে উঠেছে বিশালাকার একটি মাছ! জানা গেছে, সেই মাছের ওজন ১৮ কেজি পাঁচশ গ্রাম।

স্থানীয়রা বলছেন, সকালবেলা স্থানীয় এক তরুণ তার বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যান। সেখানেই তিনি ওই বিশাল মাছটি ধরেন। তরুণ ছিপ ফেলার পর বুঝতে পারেন কাঁটায় ভারী কোনো মাছ আটকা পড়েছে। আর দেরি না করেই ছিপ গোটাতে থাকেন তিনি।

তার পরই দেখেন, টোপ গিলেছে বিশালাকার একটি মাছ! পরে যখন তরুণ মাছটির ওজন করেন, তখন তো চোখ কপালে! ওই মাছের ওজন দাঁড়ায় ১৮ কেজি পাঁচশ গ্রাম। পরে ওই মাছটিকে ফুলেশ্বর বাজারে নিয়ে যান তিনি।

সেখানে নিলামে চড়ানো হয় বিশাল ওই মাছটিকে। স্থানীয় একজন মাছ বিক্রেতা ওই বিশালাকার মাছ কিনে নেন। দাম দেন ১২ হাজার টাকা! ফুলেশ্বর বাজারের ওই মাছ বিক্রেতা জানিয়েছেন, ১২ হাজারে কেনা মাছটি তিনি আরো বেশি দামে বেচে দেবেন।