সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বাল্টিমোরে কম্যুটার বাসের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ, নিহত ৬

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাল্টিমোরে কম্যুটার বাসের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ, নিহত ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কম্যুটার বাসের সঙ্গে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশকয়েকজন।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় স্কুল বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সূত্র: বাংলা নিউজ