লাইফ স্টাইল

ফ্রুট এয়ার ফ্রেশনার বানাবেন যেভাবে

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘরে চমৎকার সুগন্ধ আনতে বানিয়ে ফেলতে পারেন কেমিক্যালহীন এয়ার ফ্রেশনার। এজন্য প্রয়োজন হবে লেবু বা কমলার খোসাসহ হাতের কাছেই থাকা কয়েকটি উপকরণ। জেনে নিন কীভাবে বানাবেন।

লেবু অর্ধেক করে কাটুন। চাইলে কমলা বা যেকোনও অ্যাসিডিক ফলও নিতে পারেন। বাটির মতো আকৃতি করে খোসা আলাদা করে ফেলুন। সি সল্ট বা মোটা দানার লবণ দিন খোসার ভেতর। উপরে পছন্দের যেকোনও সুগন্ধি পাতা দিন। ফলের বাটি রেখে দিন ঘরের কোণে। দুই দিনে একবার বদলে ফেলুন। ঘর থাকবে সুরভিত।