সিল্কসিটিনিউজ ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক।
রোববার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী পশ্চিম বাজারের সিঙ্গার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুন উর রশিদ জানান, সকালে ছাদ ঢালায়ের জন্য ফেনী থেকে নির্মাণ সামগ্রী ও শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান নোয়াখালীর বাংলাবাজারে যাওয়ার পথে চৌমুহনী বাজারের সিঙ্গার মোড় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি হারুন।










