সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মতামত

গণপিটুনি: ‘আধার ঘরে সাপ পুরো ঘরে সাপ’

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৯৩ মিনিট পড়া
গণপিটুনি: ‘আধার ঘরে সাপ পুরো ঘরে সাপ’

মতামত: সোনার দেশের মানুষ গুজবে শেষ। গুজব দেশের সংস্কৃতির সাথে জড়িত। আগের পুরাতন কাহিনী বা সাহিত্যে থেকে সুস্পষ্ঠ প্রমাণ পাওয়া যায়। গুজব চিরদিনই থাকবে। বাংলার মানুষ এখনো এতটাই জ্ঞানী হয়নি যে, গুজবের দ্বারা পাকড়াও হবে না। গুজব আমাদের বোধ-বিশ্বাসের অতি নিকটে। গুজব সহনীয় পর্যায়ে হলে তা গ্রহণযোগ্য কিন্তু গুজব যখন প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায় তখন তা আর স্বাভাবিক বলা যায় না। নানা- নানীর কাছে শোনা রাতারাতি মসজিদ, খানকাহ, মন্দির ইত্যাদি তৈরি হয়েছে। তেমনি গুজব সাঈদীকে চাঁদে দেখা, পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগা।

বিংশ শতাব্দিতে শিক্ষিত মানুষের সংখ্যা নিছক কম নয়। তারা ভূত-প্রেত এবং ব্রিজে মাথা লাগার মতো কথা বিশ্বাস করে। আজব দেশে গুজবে লাফায় জনগণ। সেতু তৈরিতে মাথার জ্ঞান লাগে, পুরো মাথা লাগে না। ২০১৮ সালে গণপিটুনিতে নিহতের সংখ্যার চেয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সে সংখ্যা ছাড়িয়ে গেছে। গুজবে প্রাণ হারানো মানুষের মধ্যে একজনও নেই ‘ছেলেধরা’। কাকে পিটিয়ে মারছে মানুষ? বাদ যায়নি গৃহকর্মী, যুবক, স্বামী-স্ত্রী, পাগল, প্রতিবন্ধী ।মানুষের মধ্যে এমন হিংস্র মানসিকতা গড়ে ওঠার কারণ আমাদের খুঁজে বের করতে হবে। এমন বর্বরতার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা কোন সভ্য জাতির মানায় না নিশ্চয়ই। গুজবের সাহায্যে ফায়দা লোটা লোকের সংখ্যা দেশে কম নয়। তারাও সক্রিয় হয়ে উঠেছে ঘোলা জলে মাছ স্বীকার করার লক্ষ্যে। দুর্ঘটনার স্থানে কেউ যায় বাঁচাতে, আর কেউ যায় লুট করতে। এহেন সমস্যা নিয়ে কেউ রাজনীতি করছে, অপরপক্ষে কেউ মজা নিচ্ছে। আবার কেউ তার শত্রু নিধনের কাজটাও সুক্ষ্মভাবেই সেরে নিচ্ছে।

সরকারের বিরুদ্ধে কেউ যদি পশ্চাৎদেশ দিয়ে সামান্য বায়ুু বের করে তাহলে তাকে ধরতে প্রশাসন কাল বিলম্ব করেন না। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে গুজব ছড়ানো হচ্ছে, তার কতজনকেই বা আটক করা হচ্ছে। যা হবার তাই, পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থা না থাকার কারণে এমন অবস্থার উদ্ভব। মানুষের বোধ-বিশ্বাসেরসাথে মিশে গেছে যে আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা বের হয়ে যাচ্ছে। তাই সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে বিচারকার্য সেরে নিচ্ছে। স্বাভাবিক পরিস্থিতিতে বোঝার প্রয়োজন মনে করছে না যে, কোনটা সঠিক আর কোনটা ভুল। ‘আধার ঘরে সাপ পুরো ঘরে সাপ’ ।

নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের জনগণ। ধর্ষণ, খুন, ছিনতাই, গণপিটুনি এখন আবার মহামারী আকার ধারণ করেছে। পুলিশ প্রশাসন একার পক্ষে এসব জাতীয় সমস্যা সমাধান সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। গণপিটুনিতে মারার স্থলে, বরগুনার ঘটনায় শতশত মানুষ দাড়িয়ে দেখেছে প্রতিবাদ করেনি বা এগিয়ে আসেনি। তাহলে দেশের মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতার প্রবণতা বৃদ্ধি পেয়েছে নাকি ভালবাসা বিতাড়িত হয়েছে। তাহলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা হোক গুজব এবং সকল অন্যায়ের বিরুদ্ধে।

লেখক: মেহেদী হাসান, সহযোগী সদস্য, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি।