সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি রেল ঠিকাদারের

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৯২ মিনিট পড়া
রাজশাহীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি রেল ঠিকাদারের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী রেলওয়ের এক ঠিকাদারের বিরুদ্ধে। শুক্রবার রাতে তাকে এ হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দীন ছোটন। তিনি এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঠিকাদার আশরাফ বাবুর বাড়ি পাবনা জেলার ইশ্বরদীতে।

সাংবাদিক সুজাউদ্দীন ছোটন অভিযোগ করে বলেন, আমি শুক্রবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় জরুরী কাজে যায়। এসময় রাত ১১টার দিকে রাজশাহী রেলের ঠিকাদার আশরাফ বাবু ফোন করে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

সাংবাদিক ছোটনের অভিযোগ, ঠিকাদার আশরাফ বাবু ফোন করে তাকে বলেন- তিনি নাকি পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেনের বিরুদ্ধে নিউজ করেছেন এবং ফেসবুকে পোষ্ট করেছেন। এজন্য তাকে নানা কৈফিয়ত দেয়াসহ হত্যার হুমকি দেন ওই ঠিকাদার।

ওই ঠিকাদারের বরাত দিয়ে ছোটন জানান, এটা নাকি আশরাফ বাবুকে রেলের অপর ঠিকাদার আলাল পারভেজ লুলু জানিয়েছেন। কিন্তু বিষয়টি নিয়ে শনিবার সকালে ঠিকাদার লুলুর সাথে যোগাযোগ করেন তিনি। লুলু জানান, ঠিকাদার বাবুর সাথে তার দুই মাস থেকে কথা হয়নি। এটি মিথ্যা ও চক্রান্তমূলক বলে জানান লুলু।

এদিন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেনকেও বিষয়টি জানান সাংবাদিক ছোটন।

তিনি জানান, হুমকি দেওয়ার সময় রেলওয়ের থানার ওসির চেম্বারে সাংবাদিক আবুল কালাম আসাদ, সাংবাদিক তােফায়েল হোসেন, ওয়াদহদ মুরাদ, পর্যটন মোটেলের কর্মচারী লাভলী উপস্থিত ছিলেন এবং তারা এই ঘটনার সাক্ষী।

স/শা