সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইন্দিয়ো এলাকায় পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।

স্থানীয় সময় রোববার (২৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: বাংলা নিউজ










