সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

রোগীর পেটে ছুরি চামচ স্ক্রুডাইভার

নিউজ ডেস্ক২৬ মে ২০১৯১ মিনিট পড়া
রোগীর পেটে ছুরি চামচ স্ক্রুডাইভার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে এক রোগীর পেট থেকে কয়েকটি চামচ, স্ক্রুড্রাইভার, টুথব্রাশ ও একটি ছুরি বের করেছেন চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচলপ্রদেশে। সেখানে ম্যান্ডির সুন্দারনগর এলাকার ৩৫ বছর বয়সী এক যুবকের পেট থেকে এসব বের করা হয়।

এ বিষয়ে ওই হাসপাতালের চিকিৎসক সুরাজ ভারদওয়াজ বলেন, মানসিক ভারসাম্যহীন ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা।

তিন দিন আগে ওই ব্যক্তি একটি ছুরি খেয়ে ফেলেছে এমনটিই জানান তার পরিবারের সদস্যরা।

এর পর এক্স-রে করে দেখা যায়, তার পেটে ছুরির ফলাটা উঁচু হয়ে আছে। যখন আমরা অপারেশন করলাম তখন সেখান থেকে ছুরি ছাড়াও ৮টি চামচ, দুটি স্ক্রুড্রাইভার, দুটি টুথব্রাশ ও একটি স্টিলের বার বের করা হয়।