সিল্কসিটিনিউজ ডেস্ক:
জার্মানির লুডউইশফেন এলাকার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এতে কোনো নিহতের খবর জানা না গেলেও বেশকয়েকজন আহত এবং নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সোমবার (১৭ অক্টোবর) দেশটির বিএএসএফ রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির পাইপলাইনের ওপর কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।
সূত্র: বাংলা নিউজ










