সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সোমালিয়ায় সংঘর্ষে নিহত ১১

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সোমালিয়ায় সংঘর্ষে নিহত ১১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড অঞ্চল এবং গালমুডাং অঞ্চলের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১জন নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৪ অক্টোবর) জাতিসংঘের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো।

 

বিবৃতিতে বলা হয়, দেশটির গালকায়ো শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এদিকে এ সংঘর্ষের পর থেকেই ঘটনাস্থল ও এরআশপাশে চরম অস্থিরতা বিরাজ করছে। এ ঘটনার পর থেকে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

সূত্র: বাংলা নিউজ