সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গণমাধ্যম কর্মীদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর পর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন- নয়া দিগন্তের ইদ্রিস মাদ্রাজি, সমকালের জাকির হোসেন ইমন এবং যুগান্তরের মামুন ফরাজি।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন- বাংলাভিশনের নাসরীন গীতি, ডিবিসির মুক্তাদির অনিক এবং দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।

জানা গেছে, এবার নির্বাচনে ডিএসইসির মোট ভোটার এক হাজার ৮০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।