সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

যমুনা ব্যাংকের এমডিকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
যমুনা ব্যাংকের এমডিকে হাইকোর্টে তলব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আদালতের রায় বাস্তবায়ন না করায় যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৯ জানুয়ারি তাকে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ বি এম আলতাফ হোসেন ও সুব্রত ব্যানার্জি ও এ আর এম কামরুজ্জামান কাকন।

মামলার বিবরণ থেকে জানা যায়, এর আগে ২০০৫ সালের ৫ মার্চ তালেবুন নূর নামের একজন ব্যবসায়ী ৫১ লাখ টাকার একটি এফডিআর (মুদারবা) অ্যাকাউন্ট করেন। পরবর্তীতে তালেবুন নূর তার ব্যবসায়ী বন্ধু এ আই এম হাসানুল মুজিবকে ওই অ্যাকাউন্টের টাকা পাবেন বলে ব্যাংক কর্তৃপক্ষকে জানান।

এরপর নির্দিষ্ট মেয়াদের পর হাসানুল মুজিব টাকা উত্তোলনের আবেদন জানালেও যমুনা ব্যাংক কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। পরে প্রতিকার চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন জানানো হয়। কিন্তু সেখানেও প্রতিকার না পেয়ে ২০১৬ সালে টাকা উত্তোলনে কার্যকরী পদক্ষেপ গ্রহণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন জানান ব্যবসায়ী হাসানুল মুজিব।

এরপর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানি নিয়ে হাসানুল মুজিবকে এফডিআর’র টাকা যমুনা ব্যাংককে ৩০ দিনের মধ্যে প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর এ আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও যমুনা ব্যাংক কর্তৃপক্ষ আপিল করলে তা খারিজ হয় যায়। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকে।

কিন্তু এরপরও হাইকোর্টের আদেশ প্রতিপালন না করায় বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকসহ সংশ্লিষ্টদের বিবাদী করে একটি আদালত অবমাননার মামলা করা হয়। সে মামলার শুনানি নিয়ে যমুনা ব্যাংকের এমডিকে তলব করলেন হাইকোর্ট।