সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
রাজশাহীতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজশাহীতে। রাজশাহী মহানগরীর অলকার মোড়ের মাস্টার শেফ রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।

সকালে দৈনিক কালের কণ্ঠ রাজশাহীর ব্যুরো প্রধান রফিকুল ইসলামকে রাজশাহীর সাংবাদিক নেতারা ফুলের শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসান আজিজুল হক স্যার। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি আরিফুল হক কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন বকুল,মাস্টারশেফ রেস্তোরাঁর স্বত্ত্বাধিকারী সিহাব উদ্দিন রুম্মান। এছাড়াও শুভ সংঘ রাজশাহী জেলা ও রাজশাহী কলেজ শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে সন্মাননা প্রদান করা হয়। সেই সাথে ১৬ জন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং মধ্যাহ্নভোজ করানো হয়।

এর আগে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের সহ-সভাপতি মামুন-অর-রশীদ, এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, বাংলানিউজ রাজশাহী সিনিয়র করেসপন্ডেন্ট শরিফ সুমন,রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান ফুলের শুভেচ্ছা জানায়।

এছাড়া অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স/আ