সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

ম্যাথিও এর আঘাতে হাইতিতে নিহত ১০৮, ‌এরপর আঘাত ফ্লোরিডায়

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ম্যাথিও এর আঘাতে হাইতিতে নিহত ১০৮, ‌এরপর আঘাত ফ্লোরিডায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হ্যারিকেন ম্যাথিও এর আঘাতে হাইতিতে ১০৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে দক্ষিণের কেবল একটি শহরেই প্রাণহানি ঘটেছে অর্ধশত জনের।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি চতুর্থ মাত্রার ঝড়ে রূপ নিয়ে ‍বাহামার উপরে ঘুরছিলো। ক্যারিবিয়ান সাগরে গত ১ দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ ঝড়টি ক্রমশ এগিয়ে যাচ্ছিলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে।

 

হারিকেনের সম্ভাব্য আঘাত সম্পর্কে ইতোমধ্যে ফ্লোরিডার নাগরিকদের সতর্কতার পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যাটাগরি-৪ ঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে।

 

ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ‘ম্যাথিউ’ গত সপ্তাহজুড়ে শক্তি সঞ্চয় করতে থাকে। ঝড়টি এতো ধীরে ধীরে এগুতে থাকে যে তখন এর ‘শক্তি’ নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: বাংলা নিউজ