সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

পুঠিয়ায় এশিয়ান টিভির সাংবাদিক সনেট তিন সহযোগীসহ আটক

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
পুঠিয়ায় এশিয়ান টিভির সাংবাদিক সনেট তিন সহযোগীসহ আটক

নিজস্ব প্রতিবেদক:

পুঠিয়ায় এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি মুরাদুল ইসলাম সনেট ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে পুঠিয়ার বানেশ্বর থেকে তাদেরকে আটক করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আটকের বিষয়টি স্বীকার করে বলেন, সাংবাদিক পরিচয়ধারী মুরাদুল ইসলাম সনেটসহ চারজনকে আটক করা হয়েছে।

বাকিরা হলেন, রনি (৩২) কাশিয়াডাংগা থানার হড়গ্রাম এলাকার বজলুর রশিদ, রিপন আলী (২৮) আলীগঞ্জ এলাকার শামশুল হকের ছেলে। অপর দুই সহযোগী হলো রাজপাড়া থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে রুবেল (২৮) ও রাজপাড়া থানার লক্ষিপুর এলাকার আয়েশ উদ্দিনের ছেলে আকিব (২৮)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আটকের বিষয়টি স্বীকার করে বলেন, তাদেরকে মাদক সেবনকারী হিসেবে ২৬ ধারায় বৃহস্পতিবার চালান দেওয়া হয়েছে।

স/আর