চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিকুল ইসলাম সফিক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি পৌর এলাকার জালমাছমারী গ্রামের মৃত রবুর ছেলে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারওয়ার জাহান জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পিঠালীতলা পনের বিঘা এলাকার একটি বেল গাছ কাটতে যায়। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স/আর










