নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৩০ বোতল ফেনিসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে চর মাজারদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজপাড়া থানার চর মাজারদিয়া এলাকার রুস্তম আলীর ছেলে রুবেল শেখ (২৫)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সোয়া আটটার দিকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোষ্টের একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমানের একটি টহল দল চর মাজারদিয়া এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত অপর একজন পালিয়ে যায়।
এ বিষয়ে রাজপাড়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
স/শ










