সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারায় আউশ ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৬৪ মিনিট পড়া
বাগমারায় আউশ ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় মওসুমের আউশ ধান কাটা-মাড়ায় নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষকরা। প্রতিবারে চেয়ে এবারে আউশ ধান চাষ দ্বিগুণ হয়েছে । পূর্বের রোপা-আমন ধান চাষ কমে যাওয়ায় এলাকায় আউশ উবশী ও হাইব্রিড ধানের চাষ বেড়েছে। ফলে আঊশের পরিবর্তে এখন আমন চাষই হয়ে থাকে।

 

গত কয়েক বছর মওসুমের শুরুতে পরিমিত বৃষ্টি না হওয়ায় আউশ চাষ ব্যাহত হলেও পরে আবহাওয়া অনুকূলে আসায় উপজেলায় ধানের ভালো ফলন হয়েছে। তবে ধানের উৎপাদন বাড়লেও কৃষককের মুখে হাসি নেই। আউশ ও রবি মওসুমের কৃষক সহায়তার টাকা ও বীজ স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিতরণ হয় বলে কৃষকরা অভিযোগ করেছেন। এতে করে সার, কীটনাশক ও শ্রমিকের মূল্য বৃদ্ধিতে ধানচাষের উৎপাদন খরচ জুটছে না। যার ফলে চরম হতাশায় পড়েছেন এই এলাকার কৃষকরা।

 

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবারে উপজেলায় ১১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। গত মওসুমে বোরো ও আউস ধানের ফলন বিপর্যয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এবারে এলাকায় অনেক বেশী জমিতে আউশ আবাদ করা হয়েছে। আর ফলনও হয়েছে ভালো। এলাকার মাটি উর্বর হওয়ায় এখানে অন্যান্য ফসলের ন্যায় প্রচুর পরিমান ধান উৎপাদন হয়।
গত মওসুমে প্রচন্ড খরা ও বিদ্যুৎ বিভ্রাটে এলাকার কৃষকরা বোর ধান ঘরে তুলতে পারেনি। ফলে অনেক আশা নিয়ে তারা আষাঢ়ের শুরুতে আউশ চাষে মাঠে নামে। প্রথম অবস্থায় খরার কারণে চাষ ব্যাহত হলেও পরে আবহাওয়া অনুকুলে আসলে কৃষকের মধ্যে স্বস্তি ফিরে আসে।
সরেজমিনে উপজেলার বালানগর, ভবানীগঞ্জ, শিকদারী, মোহনগঞ্জ, তাহেরপুর, গোপালপুর, মোহাম্মাদপুর, নন্দনপুর, দেউলিয়া, এলাকা এবং উপজেলা হতে জেলাসড়কের রাস্তার উভয় পাশে যেদিকে দু’ চোখ যায় সেদিকে আউশ ধানের শীষ দুলতে দেখা যাচ্ছে মাঠে মাঠে। উবশী জাতের আউশ ধান পেকে উঠলেও আউশ হাইব্রিড হিরা, আবতাব, টিয়া, ফলন, রাইচার, শক্তিসহ অন্যান্য জাতের ধান পাকতে সপ্তাহ লাগবে বলে কৃষকরা জানিয়েছেন। ইতিমধ্যে  আউশ উবশি জাতের ধান তুলতে কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত হয়ে উঠেছেন।
তবে কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষেতে মন লাগাতে পারছেন না। শ্রমিকের মজুরীর সাথে দামের সামঞ্জজস্যতা না হয়ে কৃষকরা ধান কাঠছেন না। শ্রমিক সংকট ও শ্রমিকের মূল্য বৃদ্ধিতে কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
বালানগর গ্রামের কৃষক আবদুর রহিম সিল্কসিটি নিউজকে জানান, ১ বিঘা জমিতে এবারে আউশ মওসুমের ধান চাষ করতে ১০/১২ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে ৫০০/৬০০ টাকা দামে ধান বিক্রি চলছে। শ্রমিকের মজুরী বৃদ্ধিতে ধান চাষে লাভ নেই। বিঘা প্রতি ২হাজর থেকে ৩ হাজার টাকা লোকশান গুনতে হচ্ছে। শ্যামপুর গ্রামের হারেজ উদ্দিন একই ভাবে জানান, ধানের ন্যায্য মূল্য না পেয়ে পুষচ্ছে না। তার দু’ বিঘা আউশ উবর্শি জাতের ধান কাটা পড়েছে। বাঁকি ধান শ্রমিকের মূল্যবৃদ্ধিতে ধান কাটাতে পুষাচ্ছে না বলে জানান তিনি।
একই ভাবে গোপালপুর গ্রামের কৃষক মোজাম্মেল হক, মোহম্মাদপুর গ্রামের কৃষক সাবের উদ্দিন, শ্যামপুর গ্রামের মফিজ উদ্দিন জানান, গত বছরে তুলনায় বেশী লাভের আসায় এবারে ধান চাষে ব্যাপক ক্ষতিগ্রস্তে রয়েছেন তারা।
প্রতি বিঘা ধান চাষে  ২ থেকে ৩ হাজার টাকা লোকশান গুণতে হচ্ছে। সরকার কৃষি উপকরণের দাম না কমিয়ে  ভর্তি দেয়ার নামে চলছে হরিলুট। ফলে ভুর্তিকীর টাকা পাচ্ছে না প্রকৃত কৃষকরা।
বাসুপাড়া ইউনিয়নের মোহম্মাদপুর, নন্দনপুর, বালানগর ও শ্যামপুর  গ্রামের কৃষক, ময়েন উদ্দিন,জালাল উদ্দিন, বয়েন উদ্দিনসহ অনেকে জানান, ভর্তুকির টাকা গ্রামের যারা পেয়ে থাকে এবারে তাদের অধিকাংশ কৃষক না অথচ তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়। গত দিনে কৃষকদের রবি ও খরিফ মওসুমের কৃষকদের সহায়তার সার ওবীজ পেয়েছে  অধিকাংশ চেয়ারম্যানের লোকজন।
এছাড়া স্থানীয় নেতা দলীয় ভাবে চেয়ারম্যান মেম্বার এগুলো নিয়ে টাকার মাধ্যমে বিতরণ করে বলে কৃষকরা দাবি করেছেন। ভানীগঞ্জ দানগাছির বাচ্চু রহমান, আব্দুর করিম,দেউরিয়া গ্রামের রহিম উদ্দিনসহ অনেক কৃষক জানান, পূর্ব পুরুষ কৃষি কাজের সাথে জড়িত, বর্তমানে ধান চাষে নিঃশ্ব হয়ে গেলাম। কিন্তু কি উপায় বিকল্প কোন পথ নেই তাই  লোকশানের বোঝা মাথায় নিয়েও এবারে ধান চাষে নেমেছি। ধান কাটা মাড়ায় ব্যস্ত থাকলেও লাভ তেমন না হওয়ায় ক্সোভ প্রকাশ করেছেন তারা।
স/শ