সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজশাহী

রাবিতে দোকানে আগুন, লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাবিতে দোকানে আগুন, লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় স্মরণ টেইলার্স নামের এক দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

 
এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করছেন মালিক সাজেদুর রহমান।

 

সাজেদুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, ‘দোকানে দুইটি সেলাই মেশিন, দুইটি ফ্যানসহ অনেক ছিট-কাপড় ছিল। সব মিলিয়ে প্রায় সোয়া লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে হঠাৎ স্মরণ টেইলার্স থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এসময় আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। তখন দোকানটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙ্গে স্থানীয়রা পানি ঢালা শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

 
রাজশাহীর চৌদ্দপায়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. এনায়েতুল হক বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে স্বরণ টেইলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স/অ