বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় হিজরী নববর্ষ ১৪৩৮ বরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঘা ঐতিহাসিক মাজার প্রাঙ্গনে রাত সাড়ে ৮টায় গত সোমবার সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। প্রধান অতিথি ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পী পীরে কেবলা নূরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ), বাঘা পৌর কমিশনার ও প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফি, বাজু বাঘা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মনোয়ারুল ইসলাম মামুন, যুবলীগ নেতা মোকাদ্দেস হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি তসিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, পৌর যুব দলের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন, বাঘা বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, জনতা মাল্টিপারপাস সোসাইটির ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, অনলাইন নিউজ পোর্টাল বাঘা নিউজ ডটকম’র প্রকাশক এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী, সাংবাদিক লাল মোহাম্মদ লালন, গোলাম তোফাজ্জল কবির মিলন, আশরাফুল আলম, আব্দুর রহমান, দুলাল হোসেন প্রামানিক, বাদশা আলম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আঞ্জারুল ইসলাম।
আলোচনা সভায় হিজরী সনের তাৎপর্য ও গুরুপ্ত নিয়ে বক্তারা বলেন, মুসলিম জীবনে হিজরী সন ও তারিখের গুরুত্ব অনস্বীকার্য। কারণ হিজরী সন এমন একটি সন, যার সাথে মুসলিম উম্মাহর তাহজীব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। মুসলমানদের রোজা, হজ, ঈদ, শবেবরাত, শবে মিরাজসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরী সনের উপর নির্ভশীল। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরী সনের অনুসারী। দুঃখজনক হলেও সত্য যে, হিজরী সনের পহেলা মাস মুহাররাম একের পর এক আমাদের দুয়ারে হাজির হয় ঠিক, কিন্তু হিজরী সনের নব আগমন উপলক্ষে তেমন রাখ-ডাক নেই, নেই কোন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার বিশেষ কোন আয়োজন। যেমনভাবে বিশেষ আয়োজন পরিলক্ষিত হয় ঈসায়ী নববর্ষের আগমনে। নববর্ষকে যেভাবে গুরুত্ব তথা আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপন করা হয়, তাতে মনে হয় হিজরী নববর্ষের যেন আমাদের প্রয়োজনই নেই। অথচ হিজরী নববর্ষকে গুরুত্ব সহকারে পালন করাই ছিল আমাদের মুসলিম দেশের কাম্য।
স/মি
বাঘায় হিজরী নববর্ষ পালিত










