নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে জামায়াত-শিবির কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নগরীর ৪টি থানা পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ২ জনকে গ্রেফতার করে।
এর মধ্যে ১৯ জন ওয়ারেন্টের আসামি, একজন জামায়াত-শিবির, ৬ জন মাদক ব্যবসায়ী, ১১ জনকে অন্যান্য ও মাদকসেবী মামলায় গ্রেফতার করা হয়।

বোয়ালিয়া থানা পুলিশ নগরীতে অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মী মুশরইল পূর্বপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. সিরাজুল ইসলাম।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স/আ










