সদ্য প্রকাশিত
নাটোর

নূন্যতম ১০ হাজার টাকা পারিশ্রমিকসহ বিভিন্ন দাবিতে নাটোরে মানববন্ধন

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
নূন্যতম ১০ হাজার টাকা পারিশ্রমিকসহ বিভিন্ন দাবিতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
নূন্যতম ১০ হাজার টাকা পারিশ্রমিকসহ মজুরি কাঠামো গঠনের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

আজ মঙ্গলবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি সমর কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সোহেল ও সহসভাপতি ওসমান আলীসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের গেজেটকে পাশ কাটিয়ে সম্প্রতি খসড়া গেজেট প্রকাশ করা হয়েছে। যা শ্রমিকদের ন্যায্য পাওয়না থেকে বঞ্চিত করবে। এ অবস্থায় অবিলম্বে  নূন্যতম ১০ হাজার টাকা মাসিক মজুরিসহ মজুরি কাঠামো গঠনের জোর দাবি জানানো হয়। অন্যথায় হোটেল রেস্তোরা বন্ধ করে দিয়ে আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ দেন তারা।

স/আ