সদ্য প্রকাশিত
৮১ বিলিয়ন ডলার সংগ্রহ অ্যানথ্রপিকের, শেয়ারবাজারে রেকর্ড অভিষেক যুবদল মাঠে নামলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না নড়াইলে হামলায় কৃষকদল নেতা নিহতের ঘটনায় রিজভীর নিন্দা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন রিজভী আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন
বিচিত্র

জন্মদিনের পার্টিতে প্রেমিককে ডেকে অদ্ভূত কাণ্ড তরুণীর, বন্ধুরা হেসে খুন

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
জন্মদিনের পার্টিতে প্রেমিককে ডেকে অদ্ভূত কাণ্ড তরুণীর, বন্ধুরা হেসে খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রেমিক প্রতারণা করছে জানতে পেরে কেঁদে ভাসাচ্ছেন? কিংবা মনে হচ্ছে বেঁচে থাকাই মুশকিল? বিশ্বাসঘাতকতার শিকার হলে এরকমই মনে হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী টেক্সাসের যুবতী টিয়ানা পেরেরা।

টিয়ানা বুঝতে পেরেছিলেন সম্পর্ক আর ঠিক নেই। দিনের পর দিন প্রতারণা করছেন তাঁর প্রেমিক। কিন্তু মনের বাঁধ ভাঙেননি প্রেমিকের সামনে। সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। নিজের জন্মদিনকেই তাই বেছে নিলেন যোগ্য জবাব দেওয়ার জন্য। নিজের ২১তম জন্মদিনে সবার সামনে হাসি মুখে প্রতারক প্রেমিকের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানলেন টিয়ানা। সেই ভিডিও টুইটারে শেয়ারও করেছেন তরুণী।

ভিডিও-তে দেখা যাচ্ছে, টিয়ানার জন্মদিনের পার্টিতে খুব হইচই হচ্ছে। তার মাঝেই হঠাৎ সবাইকে থামিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বন্ধুদের সামনেই প্রেমিককে ডেকে জানিয়ে দেন, এই সম্পর্ক তিনি আর রাখবেন না। সঙ্গে এও বলেন, তিনি আরও ভাল প্রেমিক ডিজার্ভ করেন। এই সব শুনে পার্টি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যান প্রতারক প্রেমিক। উপস্থিত বন্ধুরাও তাঁকে লক্ষ্য করে হাসিতে ফেটে পড়ে। সূত্র: এবেলা