সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সম্পাদক ফরিদা

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সম্পাদক ফরিদা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।

এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন একই প্যানেলের ফরিদা ইয়াসমিন।

বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

এরআগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২১২ জনের মধ্যে ১০৬৭ সদস্য ভোট দেন।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জাতীয় প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা ভোটকেন্দ্রে আসেন। উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার ১ হাজার ২১২ জন। নির্বাচনে ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি সাইফুল আলমের নেতৃত্বে সাইফুল-ফরিদা এবং শওকত মাহমুদের নেতৃত্বে শওকত-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও প্যানেলের বাইরে ১০ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।